শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

মা হচ্ছেন তিশা, সুখবর দিলেন ফারুকী

নিউজ ডেস্ক :: দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে ৷ দুজনই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

এ বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যায় তাদের ঘরে নতুন অতিথি আসার। তিশাও কাজ থেকে বিরত আছেন প্রায় কয়েক মাস। এনিয়ে কয়েক দফা যোগাযোগ করা হলে ফারুকী ও তিশা দুজন তা অস্বীকার করেন।

অবশেষে আজ ২৮ ডিসেম্বর সেই গুঞ্জন সত্যি করে নিজেই বাবা হওয়ার সুখবর দিলেন ফারুকী। তিনি ফেসবুকে গর্ভবতী তিশার ছবি পোস্ট করে লেখেন, ‘যখন তোমার জন্ম হয় /তখন একই সাথে আসলে/জন্ম হয় আমাদেরও /আমি যখন কবিতা লিখি / তখন কবিতাও কি / কিছুটা লিখে না আমায়?’

ফারুকী আরও লেখেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেন সবকিছুতে অনুপস্থিত?’ অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: