শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সন্ধ্যায় সনিকে জীবনসঙ্গী করছেন মিম

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনে বিশেষ দিন আজ। প্রায় দুই মাস আগে বাগদান সেরে বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন আজ। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। মিমের পরিবার ও তার জীবনসঙ্গী হতে যাওয়া সনি পোদ্দারের পরিবার এতে উপস্থিত থাকবেন।

গত ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা জানান মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদানও সম্পন্ন হয়। আজ সেই সনিকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন।
সোমবার ছিল মিমের হলুদসন্ধ্যা। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে মিডিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন এই নায়িকা।

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল— ব্যাংকারকে বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। তবে এ বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।

বাগদানের পর মিম জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হলে সবাই রাজি হোন। পরে তারা একে অপরকে আরও আপন করে নেন।

২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: