শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ক্যাটরিনা-আনুশকাদের ভালোবাসায় সিক্ত দীপিকা

নিউজ ডেস্ক :: ৩৭-এ পা দিয়েছেন বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি জীবনের ৩৬ বসন্ত পার করেছেন এই সুদর্শনী। জন্মদিনে বলিউড স্টারকে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত করেছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, সারা আলি খান, কিয়ারা আদভানিসহ অভিনেতা-অভিনেত্রীরা। খবর বলিউড হাঙ্গামার।

এদিন দীপিকাকে আরও শুভেচ্ছা জানিয়েছেন— অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, মাধুরি দীক্ষিত, দিয়া মির্জা। তারা নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরিয়ে দিয়েছেন।

ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছেন— শুভ জন্মদিন দীপিকা। নতুন বছরে তোমার সুস্বাস্থ্য, শান্তি ও সুখ কামনা করছি।

কিয়ার আদভানি টুইটারে দীপিকার একটি আবেদনময়ী ছবি দিয়ে লিখেছেন— শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, সুখ ও শান্তি কামনা করছি।

বলিউড সেনসেশন সারা আলি খান জন্মদিনে মিষ্টি নোট শেয়ার করে লেখেন— দিনটি তোমার ভালো কাটুক। সামনের বছরটাও আনন্দে কাটুক। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, খুশি ও উচ্ছ্বাস কামনা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: