শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সালমান-ক্যাটরিনার জন্য দুঃসংবাদ

নিউজ ডেস্ক :: বিয়ের প্রস্তুতির জন্য প্রায় তিন মাস কাজ থেকে দূরে ছিলেন ক্যাটরিনা কাইফ। এ কারণে বিয়ে পরবর্তী রীতি ও আনুষ্ঠানিকতাও কমিয়ে কাজে ফেরার ঘোষণা দেন বলিউডের এই আলোচিত নায়িকা।

তার পরবর্তী ছবি টাইগার থ্রি। সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে বিয়ের পরই এই ছবি দিয়ে প্রথমবার জুটি বাধার কথা রয়েছে ক্যাটরিনার। এই দুজনের ভক্ত-অনুরাগীরা প্রিয় জুটিকে আবার পর্দায় দেখার অপেক্ষায়। তাদের জন্য দুঃসংবাদ।

টাইগার-থ্রির কাজ শুরু করার জন্য প্রস্তুত ছিলেন ক্যাটরিনা সালমান দুজনেই। বহুল প্রত্যাশিত এই সিনেমার কাজ শুরু করার কথা ছিল এ মাসের মাঝামাঝি। দিল্লিতে শুটিং শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু ইয়েশ রাজ ফিল্ম শুটিং পেছানোর ঘোষণা দিয়েছে। ভারতজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রণের সংক্রমণ বেড়ে যাওয়ায় বহুল আলোচিত সিনেমার কাজ পিছিয়ে গেল।
এই তথ্য দিয়ে বলিউড হাঙ্গামার শনিবারের খবরে বলা হয়েছে, আপাতত ১৫ দিনের জন্য শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থতি স্বাভাবিক হলে ছবির কাজ শুরু করা হবে।

টাইগার থ্রি টিম বেশ কয়েকটি শুটিং স্পট ঠিক করে রেখেছিল। ছবির কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা আবারও সেই পরিকল্পনায় বাধ সাধল।
বিগ বাজেটের ছবিটি পরিচালনা করছেন মনীশ শর্মা। চলচ্চিত্রটি বিয়ের পর ক্যাটরিনাকে সামলানের কাছে এনে দিচ্ছেন আরেকবার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: