শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে জ্ঞানেশের অনিয়ম নিয়ে দুই কমিশনারের চিঠি জ্ঞানেশের কাছেই ফেরত পাঠান কেবিনেট সচিব প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতে হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশে বৃষ্টি হতে পারে মঙ্গলবার সুন্দরবনের প্রায় ৪০ শতাংশ সুন্দরী গাছ রোগাক্রান্ত, কারণ কী

শ্রীনগরে র‌্যাব-১১ অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে র‌্যাব-১১ অভিযানে মোঃ আসলাম মাতব্বর (৪০) ও মোঃ বেলাল হোসেন (৩০) নামে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ২৩ঃ৫০ মিনিটে উপজেলার জশুরগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরীর ক্যামিকেল (রং) ৪ বোতল, ১৫০ গ্রাম সোডা, ১০০ টাকা নোটের সমসাইজের সাদা কাগজের টুকরো, কাচের টুকরো, ছুরি ও প্রতারনার কাজে ব্যবহারকৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জেলা পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সংগীয় র‌্যাব সদস্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জশুরগাঁও রুবেল শেখের ৪তলা ভবনের সামনে থেকে আসলাম মাতব্বর ও বেলাল হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাদের কাছ থেকে জাল টাকা তৈলীর বিভিন্ন সরাঞ্জম উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় কৌসলে মানুষের সাথে প্রতারনা করে আসছিল।

প্রতারক আসলাম মাদারীপুর জেলার বয়েরা তলা গ্রামের আলমত মাতব্বরের ছেলে ও প্রতারক বেলাল হোসেন ফেনী জেলার সোনাপুর গ্রামের মনছুরউল্লাহ ভূইয়ার ছেলে। র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় প্রতারনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: