শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের

নতুন বছরে এটা আমার জন্য ‘স্যাড’ নিউজ : ফারিয়া

নিউজ ডেস্ক :: করোনার কারণে প্রায় এক বছরেরও বেশি সময় শিল্পীরা ছিলেন ঘরবন্দি। থমকে ছিল শোবিজপাড়াও। গেল কিছুদিন থেকে সবকিছু আবার স্বাভাবিক হওয়া পথে এগুচ্ছিল। আর শিল্পীরাও নেমেছিল কাজে। তবে করোনার নতুন ধরন ওমিক্রন আবারও সবাইকে ভাবিয়ে তুলেছে।

করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভাইরাসটির কারণে বাতিল হয়ে গেছে তার চার-চারটি ইন্টান্যাশন্যাল শো। অনুষ্ঠানগুলোতে তার গান গাওয়া ও উপস্থিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে টানা চারদিন ভারতের চারটি এলাকায় শোয়ে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি এ নায়িকা ও গায়িকার। কিন্তু ওমিক্রনের প্রকোপে এগুলো সবই বাতিল করেছে আয়োজকরা। ভেন্যুগুলো হলো- পশ্চিমবঙ্গের মন্দারমনি, কলকাতা, নন্দীগ্রাম ও বোলপুর।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে উৎসব হওয়ার কথা ছিল। সেখানেই আগামী শুক্র, শনি, রবি ও সোমবার আমার পারফর্ম করার কথা ছিল। কিন্তু ওদের ওখানে বিধিনিষেধ দিয়ে দিয়েছে, এখন উৎসব করা যাবে না। এমনকি শুটিংয়েও রেসট্র্রিকশন এসেছে। তাই আয়োজকরা সব শো বাতিল করেছে। বলা যায় নতুন বছরে এটা আমার জন্য স্যাড নিউজ।’

তিনি জানান, আপাতত বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করছেন। আগামী কয়েকদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। এছাড়া আগামী দুই বছরের জন্য ক্লিয়ার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। কাজ করবেন তাদের সঙ্গেও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: