শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার

অ্যান্ড্রয়েডের গেমস এখন খেলা যাবে ডেস্কটপে

নিউজ ডেস্ক :: গুগলের অ্যান্ড্রয়েডের গেমসগুলো ডেস্কটপেও খেলতে পারবেন গ্রাহকরা। পিসি গ্রাহকদের জন্য প্লে গেমসের বিটা ভার্সন নিয়ে এলো গুগল। ফিচারটির মাধ্যমে কোনো একটি প্ল্যাটফর্মে যেখানে গেম খেলা শেষ করেছেন পরের প্ল্যাটফর্মে সেখান থেকেই গেম শুরু করা যাবে। অর্থাৎ মোবাইল অথবা ট্যাবলেটে যে পর্যন্ত খেলেছেন সেখান থেকে কম্পিউটারে গেম খেলা শুরু করা যাবে।

খেলোয়াড়রা নিজেদের পছন্দের গেম ব্রাউজ করে ডাউনলোড করতে পারবেন। ফলে বড় স্ক্রিনের সঙ্গেই কি-বোর্ডের মাধ্যমে মোবাইলের যে কোনো গেম খেলা যাবে। ডিভাইস বদল করলে গেমের মধ্যে অ্যাচিভমেন্ট নষ্ট হবে না। গুগল প্লে গেমসের সঙ্গে সব তথ্য সিঙ্ক থাকবে।

তবে আপাতত নির্বাচিত গ্রাহকরা এই অ্যাপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। কেবল হংকং, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে গুগল। এর ফলে Mobile Legends, Summoners War, State of Survival ও Three Kingdoms Tactics এর মতো জনপ্রিয় মোবাইল গেমগুলো নিররাচিত এলাকার গ্রাহকরা কম্পিউটার থেকেও খেলতে পারবেন।

ডেস্কটপ থেকে অ্যান্ড্রয়েড গেম খেললে পাওয়া যাবে গুগল প্লে গেমস বিশেষ প্লে পয়েন্ট। প্রায় এক মাস আগে ডেস্কটপ গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড গেম খেলার সুবিধা নিয়ে আসার কথা ঘোষণা করেছিল গুগল।

তবে উইন্ডোজ পিসিতে কোন প্রযুক্তি ব্যবহার করে অ্যান্ড্রয়েড গেম চলবে তা এখনো পরিষ্কার নয়। উইন্ডোজ কম্পিউটারের সঙ্গেই এবার থেকে থাকবে গুগল প্লে গেমস অ্যাপ। তবে এই অ্যাপ ব্যবহার করে কোন গেম স্ট্রিম করা যাবে না। এরইমধ্যেই নতুন এই ফিচারের ডেভেলপার সাইট শুরু করেছে গুগল। সেখানে গেম ডেভেলপারদের জন্য প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে।

সূত্র: দ্য ভার্জ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: