শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও

খাগড়াছড়িতে ভারতীয় ফেন্সিডিল জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি :: মগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর অভিযানে ৯৯ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৪ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রামগড় জোন অধিনস্ত চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক নামক এলাকা হতে মালিকবিহীন এসব ফেন্সিডিল জব্দ করে বিজিবির আঁধারমানিক বিওপির দায়িত্বরত সদস্যরা।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৩ বিজিবি অধীনস্থ আঁধারমানিক বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আঁধারমানিক বিওপির আঁধারমানিক (জিআর-৬৯৭৪১৬ এমএস ৭৯এন/৯) নামক স্থান হতে মালিকবিহীন ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০হাজার টাকা।

কর্তৃপক্ষ আরো জানায়, প্রযোজনীয় কার্যক্রম শেষে নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়েরী শেষে জব্দকৃত ফেন্সিডিল পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার, পিবিজিএম, পিএসসি বলেন- মাদকমুক্ত রামগড় গড়তে ও সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও বিজিবি’র এমন অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: