শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

মেয়ের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রিয়াংকা!

নিউজ ডেস্ক :: প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতি সম্প্রতি প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। সারোগেসি পদ্ধতির মাধ্যমে মেয়েসন্তানের মা হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।

প্রথম মাতৃত্বের স্বাদ নেওয়া প্রিয়াংকা নতুন অতিথির আগমনে পুলকিত। বিটাউনে গুঞ্জন ছড়িয়েছে যে, প্রিয়াংকা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আপাতত বাসায়ই সন্তানকে সময় দিতে চান তিনি। এ কারণে বহুল আলোচিত জে লে জারা সিনেমা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্তও নাকি নিয়েছেন এ নায়িকা।

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, তারকাবহুল এ সিনেমাটি পরিচালনা করছেন বলিউডেন বিখ্যাত পরিচালক ফারহান আকতার। এ ছবিতে প্রিয়াংকাকে সঙ্গে অভিনয় করার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের। এ তিন নায়িকাকে এক ফ্রেমে দেখতে পাওয়ার অপেক্ষায় তাদের দর্শকরা।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, এখন মেয়েকে নিয়েই সময় কাটাতে চান প্রিয়াংকা চোপড়া। তাই এখন আপাতত সব কাজ থেকে বিরত থাকতে চান এই অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: