শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

পূর্ণিমা জয়া ও অপুকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

নিউজ ডেস্ক :: বোট ক্লাবকাণ্ড, মাদক মামলা, গ্রেফতারসহ নানা ঘটনায় গত বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। নতুন বছরে এসেও ধারাবাহিকতা রাখলেন। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ের জোড়া সুখবর দিয়ে আলোচনায় থাকেন তিনি।

এর পর শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েও ভোট করতে না যাওয়া নিয়েও আলোচনা-সমালোচনার বেড়াজালেই বন্দি তিনি। পরীমনির এসব আলোচিত খবরের খোঁজ নিতে সিনেপ্রেমীরা নিয়মিতই ঢু মারছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। যে কারণে হু হু করে বাড়ছে ‘বিশ্বসুন্দরী’ খ্যাত তারকার ফলোয়ার।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পরীমনির পেজে ঢু মেরে দেখা গেল, তার ফলোয়ার সংখ্যা এখন এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। এ সংখ্যা বাংলাদেশের অন্য যে কোনো তারকার চেয়ে বেশি। তার পরেই অবস্থান জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতের। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতার ফলোয়ার ১ কোটি ৩ লাখের কিছু বেশি।

নায়িকাদের কাতারে পরীর পরের অবস্থানে রয়েছেন ‘মনের মাঝে তুমি’খ্যাত চিত্রনায়িকা চিত্রনায়িকা পূর্ণিমা। দিলারা হানিফ পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। নায়িকা অপু বিশ্বাসের ফলোয়ার সংখ্য কম নয়, ফেসবুক পেজে এ ৮৭ লাখ।

এ ছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: