শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

তাসনুভা তিশার বিয়ে আজ

নিউজ ডেস্ক :: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে আজ বুধবার। তার হবু বরের নাম সৈয়দ আসকার। এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই যুগল। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় আজ সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিশা।

এর আগে, গেল ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে নেচে-গেয়ে মুগ্ধতা ছড়ান কনে নিজেই। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও অর্চিতা স্পর্শিয়া, মনোজ প্রামাণিকসহ শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

বিবাহোত্তর অনুষ্ঠানের বিষয়ে তিশা বলেন, ‘এখনো দিন চূড়ান্ত হয়নি। আসকারের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে আসকরের সঙ্গে পরিচয় হয় তিশার। এরপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। আর গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: