শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

ছেলে ঈশান কার ধর্ম পালন করবে, জানালেন নুসরাত

নিউজ ডেস্ক :: প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মা হওয়া-সবকিছু নিয়ে সবসময় আলোচনায় টালিউডের অভিনেত্রী ও ভারতীয় এমপি নুসরাত জাহান। আরও একবার খবরের শিরোনামে তিনি। এবার যশের সঙ্গে তার সম্পর্ক এবং ছেলে ঈশান জে দাশগুপ্তকে নিয়ে মুখ খুলেছেন নুসরাত। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে মন খুলে কথা বলেছেন অভিনেত্রী।

যশ দাশগুপ্তকে বিয়ে করা নিয়ে এক প্রশ্নের উত্তরে নুসরাত বলেছেন, ‘আমার আর যশের আবার বিয়ে করার প্রয়োজন নেই। একবার বিয়ে হলে আবার করার প্রয়োজন আছে কি?’ এই বাক্যের মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন যশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কাজ আগেই সেরে নিয়েছেন তিনি।

সন্তান ঈশানকে কোন ধর্ম পালন করাতে চান তারা? এর উত্তরে নুসরাত বলেন, ‘একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।’

নুসরাত আরও জানান, দুই ধর্মকেই চিনবে তাদের ছেলে। যশরতের সংসারে তাই ঠিক যেভাবে দীপাবলি, দুর্গাপূজো পালন করা হয়। তেমন ভাবেই উদ্‌যাপিত হয় ঈদ এবং বড়দিন। ঈশানের সামনে ধর্ম নিরপেক্ষতার উদাহরণ এভাবেই তৈরি করতে থাকবেন তার বাবা এবং মা।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেলের জন্ম দিয়েছিলেন নুসরাত। যদিও একরত্তির ছবি প্রকাশ করেননি তার মা। কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে ছেলের গল্প করতে তিনি খুবই ভালোবাসেন। কীভাবে ছেলের সঙ্গে তিনি এবং যশ সময় কাটান, কীভাবে বড় হয়ে উঠছে সে, এসব বর্ণনা করতে বড়ই ভালোবাসেন নুসরাত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: