শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

রোশান-পূজার ‘নাকফুল’

নিউজ ডেস্ক :: নাকফুল, প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামেই তৈরি হচ্ছে সিনেমা। আর এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী। সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা অলোক হাসান। এটি তৈরি হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড’র ব্যানারে।

পূজা চেরী বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি, কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।’

রোশান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

সিনেমাটির নির্মাতা অলোক হাসান বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি । চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মাণে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’‘নাকফুল’য় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, নায়ক রোশান, নায়িকা পূজা চেরী, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্যসহ অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: