শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

দু-একদিনের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক :: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ১৫ হাজারের বেশি পদে আবেদন আসেনি। এসব শূন্যপদ পূরণে আগামী দু/একদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। আজ অথবা কালকের মধ্যে সেটি অনুমোদন হওয়ার কথা রয়েছে। আশা করছি এ বিজ্ঞপ্তি আজ অথবা কালই প্রকাশ করবে পারবো।

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে সারাদেশে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায়ই তাদের নিয়োগ দেওয়া হয়। তবে ভেরিফিকেশন রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: