শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

ঢাবির ‘ঘ’ ইউনিটে থাকছে না ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ সভায় সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

সভায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: