শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি: সারিকা

নিউজ ডেস্ক :: নাটকের জনপ্রিয় মুখ ও মডেল সারিকা সাবরিন ফের বিয়ে করেছেন। ২ ফেব্রুয়ারি বি আহমেদ রুহীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সঙ্গীতমনাও তিনি। দৃক ব্যান্ডের গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক রুহী। এটি সারিকার দ্বিতীয় বিয়ে। প্রথমটি ছিল এ অভিনেত্রীর প্রেমের বিয়ে।

সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু ২ বছরের মাথায় সারিকার সেই সংসার ভেঙে যায়।

পাঁচ বছর পর কেন আবার সংসারি হলেন এবং এ বিয়েও প্রেমের কিনা – এসব প্রশ্নে সারিকা জানালেন, পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করেছেন তিনি। ডিভোর্সের পর আর কোনো প্রেমই করেননি। কারণ প্রেমের বিয়ে করে জীবনে ভুল করেছিলেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ‘ক্যামেলিয়া’ খ্যাত তারকা।

সারিকা সাবরিন বলেন, ‘এটা পুরোপুরিই অ্যারেঞ্জ ম্যারেজ। দুই পরিবার মিলে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। পারিবারিকভাবে যেভাবে সিভি দেখে, মা–বাবা যেভাবে পাত্রপাত্রী পছন্দ করেন—আমার এই বিয়ের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।’

পাঁচ বছর ধরে একা থাকার পরও অ্যারেঞ্জ ম্যারেজই কেন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘প্রেমের বিয়ে করে জীবনে একবার ভুল করেছি। তাই বিয়ের ব্যাপারটা পরিবারের ওপরই ছেড়ে দিয়েছিলাম। এবার বলেছি, আমি কোনো ছেলে দেখব না। কাউকে পছন্দ করব না। প্রেমও করতে পারব না। তোমরা যদি চাও, বিয়ে করব।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: