শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

ফল নিয়ে দারুণ খুশি পূজা চেরি

নিউজ ডেস্ক :: গতবছর রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। আর সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ। এতে জিপিএ- ৪.০৮ (এ গ্রেড) নিয়ে পাস করেছেন পূজা।

এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘পরীক্ষার আগে টানা সিনেমার শুটিং ছিল। শুধু পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র এক রাতে পড়ে পরীক্ষা দিয়ে এই রেজাল্ট করেছি, এতেই সন্তুষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরির। নায়িকা হিসেবে অভিষেক যৌথ প্রযোজনার ছবি ‘নূর-জাহান’ দিয়ে। এরপর কাজ করেছেন ‘প্রেম আমার-২’। আর বর্তমানে ঢাকাই ছবির বেশ ব্যস্ত নায়িকা তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ ছবির কাজ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: