মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
কাপড়ের বাজার: ইসলামপুরের পাইকারি কেনাকাটাও অনলাইনে ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী

এ মাসেই খুলবে স্কুল-কলেজ, শিক্ষামন্ত্রীর আশাবাদ

নিউজ ডেস্ক :: চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ (বুধবার) রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা হবে। তারপর খুব শীঘ্রই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে দীপু মনি বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে, যতটুকু ক্লাস নেওয়া সম্ভব আমরা ততটুকু করবো। যতদ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো ততো দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে।

দিন দিন শিক্ষার গুণগত মানন্নোয়ন বৃদ্ধি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষ খুলে দেওয়া হলেই নতুন কারিকুলাম ট্রাইআউটে যাবে।’অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, চাঁদপুর-১ আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূও হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: