শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

নায়িকা নিয়ে ব্যাংককে উড়াল দিলেন টাইগার

নিউজ ডেস্ক :: টাইগার শ্রফ। বলিউডে সর্বকনিষ্ঠ অ্যাকশন তারকা মনে করা হয় তাকে। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। বর্তমানে তিনি ‘হিরোপান্তি ২’ – এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটির সিক্যুয়েলে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন তিনি।

এ সিনেমায় টাইগারের নায়িকা তারা সুতারিয়া।

২০১৯ সালের সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ এর পরে অনস্ক্রিনে পুনরায় একত্রিত হবেন টাইগার ও তারা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পরিচালক আহমেদ খানের সাথে এই জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। তারা তাদের সিনেমার পরবর্তী শুটিংয়ের জন্য ব্যাংককে গেছেন।

বিমানবন্দরে ছবি তোলার সময় দুজনই কালো রঙের কাপড় পরেছিলেন। টাইগার নীল ডেনিমের সাথে একটি কালো টি-শার্ট পরেছিলেন। তারাকে একটি কালো টি-শার্ট এবং শর্টসে সুন্দর দেখাচ্ছিল।

এর আগে এক সপ্তাহ আগে আবুধাবিতে শুটিং করে এসেছেন তারা। অভিনেতা এই সিনেমাতে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে তার ভক্তদের অবাক করে দেবেন বলে আশা করছেন পরিচালক। ভক্তদেরও অপেক্ষার প্রহর গুনতে হবে সিনেমাটির জন্য। তবে এ সিনেমাতে ভক্তরা টাইগারের ঝুঁকিপূর্ণ কিছু দৃশ্য দেখতে পাবে যা আগে টাইগারেরর অন্য কোনো সিনেমাতে দেখা যায়নি।

আহমেদ খানের পরিচালনায় এতে আরও অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘হিরোপান্তি ২’ আগামী ২৯ এপ্রিল ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: