শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: বলিউডে সাতের দশকের ‘অ্যাংরি ম্যান’ ছিলেন অমিতাভ বচ্চন। এক ছবিতে তার এই অ্যাংরি ইমেজ তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল।
কিন্তু বিগত কয়েক বছরে বলিউডের পর্দায় নিজের ইমেজ পুরোপুরি বদলে ফেলেছেন বিগ বি। এরই মাঝে আবারও সেই ‘অ্যাংরি ম্যান’ ইমেজে নিয়ে হাজির হলেন তিনি। তবে এবার কোন সিনেমায় নয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে দেখা যাচ্ছে, একটি অফিসে ভাঙচুর চালাচ্ছে তিনি। অফিসটি একটি এডুকেশন সেন্টারের। ভিডিও পোস্ট করে অমিতাভ বচ্চন লেখেন যে, আপনারা বলতে পারবেন কী কারণে আমি এতো রেগে গিয়েছিলাম। কিছুদিন আগেই তিনি বলেছিলেন পুরনো ইমেজে ফিরছেন তিনি।
ভক্তদের মধ্যে এক ভক্ত লিখেছেন, নিজের সময়ে বিদেশে পড়াশোনা করার সময় সুযোগ পাননি তাই চটেছেন তিনি। অন্য একজন লেখেন, এই বিজ্ঞাপনের জন্য যে টাকা পাওয়ার কথা ছিল, তা পাননি বলেই রেগে গিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে বিগ বির এরকম আচরণে হতবাক অনুরাগীরা। তবে এটা ছিল এডুকেশন সেন্টারের বিজ্ঞাপনের অভিনব প্রচার।