শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

সানি লিওন ঢাকায়

নিউজ ডেস্ক :: বলিউড তারকা সানি লিওন ঢাকাতে পৌঁছেছেন। নিজের ভ্যারিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই। এর আগে ২ মার্চ ‘সোলজার’ চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং একজন আমেরিকান অভিনেত্রীকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আগমনের অনুমতি ও ওয়ার্ক পারমিট দেওয়া হয়।

তবে সানি লিওন তার পরিচয় (নাম) গোপন করে নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। বিষয়টি জানার পর তার (সানি লিওন) বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।

অনুমতি বাতিলের পরও শনিবার ৫টা ৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে ঢাকায় পৌঁছানোর ঘোষণা দেন সানি লিওন। সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন তিনি।

এর আগে ২০১৫ সালে একটি ইভেন্টে অংশ নিতে সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। ওই সময় বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো প্রবল আপত্তি করলে আয়োজক কর্তৃপক্ষ সানি লিওনের সফর বাতিলের ঘোষণা দেয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: