শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

সেন্সর ছাড়পত্র পেয়েছে রোশান-মাহি জুটির ‘আশির্বাদ’

নিউজ ডেস্ক :: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক নতুন সিনেমা বানিয়েছেন। এর নাম ‘আশির্বাদ’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহি। ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজে।

মানিক আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র ‘আশির্বাদ’। কাহিনী, চিত্রনাট্য, প্রযোজনা জেনিফার ফেরদৌস আপু।’

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে ‘আশির্বাদ’ সিনেমাটি। সিনেমার গল্প দেখা যাবে সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপ।

রোশান-মাহি ছাড়াও এতে অভিনয় করছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। গেল বছর ছবিটির শুটিং শুরু হয়। জানা গেল, চলতি বছরেই মুক্তি দেয়া হবে ‘আশির্বাদ’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: