বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বসনিয়ার কাছে পোল্যান্ডের হার বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যের ফাঁদে আরও ২১ লাখ মানুষ লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে নিতে পারে ইরান, বললেন ট্রাম্প একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ বিদেশি অনুদানে টান: অর্থায়ন ঝুঁকিতে ২,২০০ এনজিও ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরায়েলে অস্থিরতা দেখা দিতে পারে মিয়ানমারের ১০ হাজার নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া তরুণদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বাড়ছে, কারণ কী

করোনাতে বউ সাজলেন ঊর্মিলা

নিউজ ডেস্ক : পরনে লাল শাড়ি, কপালে টুকটুকে লাল টিপ, সঙ্গে চন্দনের নকশা, মাথায় টায়রা পরে বউ সেজেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। তবে বউ সাজলেও বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি। এই বউ সাজাটা শুটিংয়ের প্রয়োজনেই। কারণ, করোনাভাইরাসে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর সম্প্রতি শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী।

এখন অভিনয় করছেন আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটকে। নাম ‘চড়া তালুকদার’। এতে ঊর্মিলার বিপরীতে আছেন নাটকের জনপ্রিয় মুখ জাহিদ হাসান। আরও অভিনয় করছেন সাজু খাদেম, আরফান ও নাদিয়া আহমেদ।

এ নাটকের গল্পের প্রয়োজনেই লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছেন ঊর্মিলা। করোনার এই সময়ে শুটিংয়ে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‌‌‌‌‘স্বাস্থ্যবিধি মেনেই শুটিংয়ে অংশ নিয়েছি। এর ছাড়া সবাই নিজের পক্ষ থেকেও পর্যাপ্ত সতর্ক আছেন।’

নাটকটি নিয়ে ঊর্মিলা বলেন, ঈদের নাটক এটি। বাংলাভিশনে প্রচার হবে। বিনোদনে ভরপুর একটি নাটক। দর্শকরা দেখে আনন্দ পাবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: