রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

ফেসবুকে আসা বিজ্ঞাপন বন্ধ করার উপায়

নিউজ ডেস্ক :: সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন ফেসবুক স্ক্রল করতে করতে।

তবে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হয় এখানেও। কোনো ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে আপনার মুডটাই নষ্ট করে দেয়। চাইলে কিন্তু খুব সহজেই বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন।

অবাঞ্ছিত বিজ্ঞাপন লুকিয়ে রাখার পাশাপাশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মতামত জানানো যায়। আপনার মতামতকে প্রাধান্য দিয়ে পরে অন্য বিষয়ে বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। ফলে অবাঞ্ছিত বিজ্ঞাপন আপনার নিউজফিডে দেখাবে না।

আপনার নিউজফিডে বিজ্ঞাপন আসা বন্ধ করতে যা করবেন-

> প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
> এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।
> এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।
> নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।
> সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।
> এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: