শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

‘ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় এসেছে, তাদের মুখে এ কথা শোভা পায় না

‘ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় এসে

জিয়াউর রহমান দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় এসেছে, তাদের মুখে এসব কথাই শোভা পায় না।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে ঢাকা সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করবে কি করবে না সেটা তাদের বিষয়। তবে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে সেটাতো প্রমাণ হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় ও ক্ষমতার বাইরে থাকতে দেশ ও জনবিরোধী কাজ করেছে। এরপর থেকে বিএনপি যতবারই ভোটে এসেছে, ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই জনবিচ্ছিন্ন এই দলকে নিয়ে দেশের জনগণ ভাবছে না।

‘ইভিএমে সিটি নির্বাচন, আগামী নির্বাচনের ভোট ডাকাতির মহড়ামাত্র’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় এসেছে, তাদের মুখে এসব কথা শোভা পায় না।’

তিনি বলেন, ‘দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন। ১৯৯৪ সালে বিএনপি মাগুরার উপনির্বাচনে যে ভোট ডাকাতি করেছিল, সেটা বাংলাদেশে ইতিহাস হয়ে আছে।’

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছে, তাদের মুখে এ কথা শোভা পায় না


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: