রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

গুগল-এ বাংলাদেশি তরুণদের সুযোগ প্রদানের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শিক্ষার্থীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ সুবিধা চালু এবং বাংলাদেশের মেধাবী তরুণরা যেন ‘অগমেন্টেড রিয়েলিটি সলিউশন ডেভলপ’-সহ গুগল এর প্রোডাক্ট উন্নয়নে অবদান রাখতে পারে সেই সুযোগ প্রদানের জন্য গুগলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আজ গ্রামীণফোন ও এটুআই এর উদ্যোগে আয়োজিত ডিজিটাল প্লাটফর্মে ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে গুগল ম্যাপের ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
গুগল ম্যাপে ইতোমধ্যেই বাংলা ভাষার সুবিধা যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ, এ তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শহর, উপ-শহরের পর এবার এ দেশের তরুণেরাই গ্রামের স্থাপনা ও রাস্তাকে গুগল ম্যাপে সংযুক্ত করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী ও প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নেজামি।
অনুষ্ঠানে বিজয়ী শীর্ষ ১০০ ম্যাপারের নাম ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: