রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

নোয়াখালীতে কোভিড হাসপাতালের জন্য ওবায়দুল কাদের এমপি’র আইসিইউ-ভেন্টিলেটর

নিউজ ডেস্ক : নোয়াখালীতে স্থাপিত কোভিড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় নিজ খরচে দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

আজ সকালে সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ) আবদুল হামিদ আইসিইউ-ভেন্টিলেটর দুটি গ্রহণ করেন।

এর আগে ব্রিফিং-এ মন্ত্রী বলেন, সরকার নতুন করে করোনার উচ্চ ঝুঁকি বিবেচনায় কিছু এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তিনি ছুটি ঘোষিত এলাকার জনগণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলার আহবান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক করোনা মোকাবিলায় নিজের সুরক্ষার পাশাপাশি ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া প্রেসক্রিপশন অনুসরণ করে অনেকেই ভয়ংকর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। সকলের স্বাস্থ্যগত সমস্যা এক রকম নয় উল্লেখ করে তিনি ঝুঁকি না নিয়ে করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান।

মন্ত্রী আরও বলেন, নোয়াখালীতে স্থাপিত কোভিড হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। স্থাপন করা হচ্ছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এছাড়া নোয়াখালীসহ দেশের প্রতিটি জেলা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন ও জরুরি সেবা সম্প্রসারণে সরকার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।

ত্রাণ কাজে বাধা দেয়া হচ্ছে বলে বিএনপি’র অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়। কোথায় এবং কিভাবে বাধা দেয়া হচ্ছে তা স্পষ্টভাবে জানালে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি এসময় উল্লেখ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: