সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাশরাফীর বুকে এক্স-রে করানোর পরামর্শ

নিউজ ডেস্ক : খেলার মাঠে চোট ছিল নিত্য সঙ্গী। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে হাঁটুর লিগামেন্ট, হাতের তালু ও আঙুলে আঘাত পেয়ে অসংখ্যবার যেতে হয়েছে ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফী বিন মোর্ত্তজাকে দিতে হচ্ছে নানা ধরনের পরীক্ষা।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফীকে বুকে এক্স-রে করাতে বলেছেন চিকিৎসক। পরামর্শ অনুযায়ী রাজধানীর একটি হাসপাতালে গিয়ে এক্স-রে করাবেন টাইগার তারকা।

মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা জানান, ‘ডাক্তার বলেছে বুকের এক্স-রে করাতে। করোনা শনাক্ত হওয়ার দুইদিন পর নাকি অনেকেরই করাতে হয়। ফলোআপের জন্য নাকি এটি প্রয়োজন। চিকিৎসকের কথা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। চিন্তার কিছু নেই। মাশরাফী ভাই স্থিতিশীল অবস্থায় আছেন।’

তিন-চার দিন ধরে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন মাশরাফী। গত শুক্রবার করোনা পরীক্ষা করতে দেয়ার পর শনিবার রিপোর্ট পজিটিভ আসে।

মাশরাফী অ্যাজমার রোগী হওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যে কারণে বুকে টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: