শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম
চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি এক ডজন লুকে দেখে নিন টালিউডের এই আবেদনময়ী ডিভাকে ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ এবং মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ওই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টোর নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম রাজিব।

সদর উপজেলা শাখার সদস্য সচিব জাকির হোসেন আপীল, পৌর শাখার সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সহ- সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক জুলফিকার সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কাজী সোহেল, আশাশুনি উপজেলা শাখার আহবায়ক নুরে আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: