বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঢাবির ‘খ’ ইউনিটে ৯০.১৩ শতাংশ ফেল

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বেলা ১টায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

এতে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ।

পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ। ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন।

ভর্তি পরীক্ষায় ৯৬.৫ নম্বর নিয়ে প্রথম হয়েছেন ঢাকা অঞ্চলের নাহলুল কবির লুয়েল। সরকারি রাজেন্দ্র কলেজ ব্যাংকিং এন্ড ইনসুরেন্সে কেন্দ্রে পরীক্ষা দেন তিনি।

৯৬.২৫ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছেন তাবিয়া তাসনীম, তিনি বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন।

সরকারি নাজিমুদ্দিন কলেজ সাবরিন আক্তার কেয়া ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন। তার প্রাপ্ত ৯৬.২৫।

গত ৪ জুন ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের অধীন কলা, সামাজিক বিজ্ঞান, আইন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং জীববিজ্ঞান অনুষদ। এ ছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ৪৪টি বিভাগ রয়েছে।

যেভাবে ফলাফল জানা যাবে

খ-ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: