রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না জিপির গ্রাহকরা

নিউজ ডেস্ক :: গ্রামীণফোনের (জিপি) গ্রাহকরা এখন থেকে আর ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করতে পারবেন না। দেশের মোবাইল অপারেটর শীর্ষ এ কোম্পানি গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ তথ্য জানিয়ে দিচ্ছে।

বাংলাদেশি টেলিকম অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই প্রথম মোবাইল ন্যূনতম ২০টাকা রিচার্জের সীমা নির্ধারণ করে দিলো। এরআগে গ্রামীণফোনের গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জের লিমিট ছিল ১০ টাকা।

শুক্রবার (১ জুলাই) থেকে এসএমএসে গ্রাহকদের এ তথ্য জানানো শুরু করেছে টেলিকম অপারেটরটি। পর্যায়ক্রমে সব গ্রাহককে এ বার্তা পৌঁছে দেবে তারা।

গ্রামীণফোনের এসএমএসে জানানো হয়, এখন থেকে গ্রাহকরা ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না। তবে এখনো ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুদিন এবং তিনদিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: