রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

ফুলবাড়ীতে পটলের ফসলের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

 অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে পটলের ফসলের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অভিযোগ করা হয়েছে।

আজ মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দেবীপুর গ্রামের কৃষক মহিবুল সরদার। তিনি ১১ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। পটলের ফুল ফোটে কেবল পটল ধরছে। ঠিক সেই মুহুর্তে ফসলের গোড়া (শিকড়) কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মহিবুল সরদার জানান, তিনি তাঁর ১১ শতাংশ জমিতে জালি দিয়ে বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বেশভালো হয়েছিল পটলের গাছগুলো। ফুল ফোটে পটল বেড়িয়েছে। এক সপ্তাহ পরেই জমি থেকে সপ্তাহে একদিন পরপর তিন থেকে চার মণ পটল তোলা যেত। এই পটলের গাছগুলোতে দুই থেকে তিন বছর পটল ধরত। প্রতি মৌসুমে এই জমি থেকে প্রায় ৫০ হাজার টাকার পটল বিক্রি করা যেত। কিন্তু কে বা কাহারা রাতের আঁধারে জালির সবগুলো গাছের গোড়া (শিকড়) কেটে ফেলেছে। এখন আমার মাথায় হাত।

তিনি আরো বলেন, ‘কারও যদি শক্রতা থাকে, তাহলে আমার সঙ্গে আছে। কিন্তু গাছগুলো কী দোষ করল? বুঝতে পারছি না! দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থাগ্রহণের বিষয়ে গত সোমবার বিকালে থানায় অভিযোগ করেছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: