সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম

ঈশ্বরগঞ্জে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ এমপিও ভুক্ত হওয়ায় আনন্দ র‍্যালি ও আলোচনা

দিলীপ কুমার দাস ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের কলেজ শাখার এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ওই কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রতিষ্ঠানের হল রুমে পরিচালনা পরিষদের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও অধ্যাক্ষ এমএ হালিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহাম্মদ, উচাখিলা ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাজিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান একেএম মোদাব্বিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: