শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম
ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

দুই মাস সুন্দরবনের নদী-খালে মাছ আহরণ নিষিদ্ধ

মোংলা থেকে মোঃ নূর আলম : ১লা জুলাই বুধবার থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সকল নদী-খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ।

মাছের প্রজনন মৌসুমকে ঘিরে বনবিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। যেকারনে গত ২৪ জুন থেকে জেলেদের বনে প্রবেশের পাস-পারমিট বন্ধ করে দেয়া হয়েছে।

সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় আইআরএমপি’র সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে বনবিভাগ প্রজনন মৌসুমের এই দুই মাস মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে আসছে।

পূর্ব সুন্দরবন বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানস’র (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে সুন্দরবনে ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সকল নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে।

এবারও ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। এই দুই মাসই সুন্দরবনের নদী খালে থাকা বেশির ভাগ মাছের প্রজনন মৌসুম। যার ফলে এ সময় মাছ ধরা বন্ধ থাকলে সুন্দরবনের নদী খালে মাছের প্রজনন বৃদ্ধি ও উৎপাদন বহুলাংশে বেড়ে যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: