মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

বিখ্যাত কোরিয়োগ্রাফার সরোজ খান আর নেই

বলিউডের বিখ্যাত কোরিয়োগ্রাফার সরোজ খান আর নেই। ২ জুলাই, বৃহস্পতিবার রাত ২টায় ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে সরোজের বয়স হয়েছিল ৭১ বছর।

তার মেয়ে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে ২০ জুন শ্বাসকষ্টের সংস্যা নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তার করোনার টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।

ওই সময় তার পরিবার জানিয়েছিল, পর্যবেক্ষণে থাকলেও সরোজ খানের অবস্থার উন্নতি হয়েছে। পরিস্থিতির অবনতি না হলে আগামী দু’তিন মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে। কিন্তু হৃদ‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিদায় নিলেন তিনি।

উল্লেখ্য, প্রায় চার দশক ধরে বলিউডের সঙ্গে জড়িত ছিলেন সরোজ খান। দুই হাজারেও বেশি গানে কোরিয়োগ্রাফি করেছেন তিনি। ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবিতে কোরিয়োগ্রাফির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তিন বার জাতীয় পুরস্কার জয়ী সরোজ এরপর কাজ করেছেন একের পর এক ছবিতে। ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষ বারের মতো কোরিওগ্রাফি করেছিলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: