শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার তলে তলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে বৈধতার সিল চায় জামায়াত: রিজভী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

ঠাকুরগাঁওয়ে পানির স্রোতে ভেঙে গেল রাস্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি : গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জালালী মৌজায় পানির স্রোতে ভেঙ্গে যায় পাকা রাস্তা । এতে চলাচল করতে চরম অসুবিধায় পড়েছেন জালালী ও আরাজী মৌজার পাঁচ হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৩ জুলাই) সেখানে একটি কালভাট ছিল কিন্তু গত দুই বছর আগে মোজাম্মেল হক কালভাটের পিছনে ১২ শকত জমি ক্রয় করে বাড়ী নির্মান করে। কালভাটটি বন্ধ করে দেওয়ায় গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি পাকা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে বিপরিত পাশের চলাচলের রাস্তাটি পানির স্রোতে ভেঙ্গে যায়।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এলাকার যাতায়াতের চরম ব্যাঘাত ঘটছে।

এ ব্যাপারে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা ও যাতায়াতের রাস্তাটি পুণঃনির্মাণে সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: