শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

শিখন দক্ষতা যাচাই কার্যক্রমেরশুরু করলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

নিউজ ডেস্ক :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান রংপুর সদর উপজেলার রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে অনলাইনে শিখন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু করেছেন।

সিনিয়র সচিব বিভিন্ন শ্রেণির শিশুদের শিখন দক্ষতা যাচাইকালে তাদের মেধা, দক্ষতা, মনোযোগ, আগ্রহ, কৌতুহল, প্রভৃতি বিষয় নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের বিভিন্ন গাণিতিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়র সমাধান করতে দেন। তিনি -শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে বলেন, শিশুরা আমাদের জাতির আলোকিত আগামী, আজকের শিশু আগামীর বাংলাদেশ। তাই সমৃদ্ধ স্বদেশ গড়তে হলে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর এ দায়ত্ব শিক্ষকদের। তাই শিক্ষকদের নিজেকে প্রতিনিয়ত সময়ের পরিবর্তিত চাহিদানুসারে নিজেকে প্রস্তুত করতে হবে। শেখানোর জন্য শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে যেতে হবে।

শিক্ষক-শিক্ষার্থীরা সিনিয়র সচিবের সাথে সরাসরি যুক্ত হয়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রংপুর প্রান্তে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুজাহিদুল ইলাম উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: