শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক

নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত থাকি

নিউজ ডেস্ক :: নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন জাকিয়া বারী মম। সিনেমা ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* কী নিয়ে এখন ব্যস্ত আছেন?

** সব সময়ের মতো অভিনয়টাই করে যাচ্ছি। প্রতিনিয়ত নিজেকে নতুন সব বিষয়ের সঙ্গে যুক্ত করছি।

* নাটকে কি নিয়মিত অভিনয় করছেন?

** আমি তো পেশা হিসাবে অভিনয়কে নিয়েছি। তাই নাটকে অভিনয় নিয়েই আমি বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। আমার আয়ের সিংহভাগ আসে নাটকে অভিনয়ের জন্য। বর্তমানে ধারাবাহিক নাটকে অভিনয় আপাতত কম করলেও একখণ্ডের নাটকে কিন্তু নিয়মিত অভিনয় করে যাচ্ছি। করোনার কারণে মাঝে অভিনয় ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।

* অনেকের অভিযোগ আপনার সঙ্গে সহজে যোগাযোগ করা যায় না?

** এটা একবারেই ভুল কথা। কাজের জন্য যারা আমার সঙ্গে যোগাযোগ করেন তারা সহজেই পেয়ে যান। এখন অপরিচিত কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তো পাবেন না। আমি মোটেও যোগাযোগ বিচ্ছিন্ন কোনো মানুষ নই। সবার সঙ্গে মিলেমিশে থাকতেই পছন্দ করি।

* ক্যারিয়ারের শুরুতেই সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন। এরপর সিনেমায় সেভাবে নিয়মিত হলেন না, কেন?

** জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কারণেই আমি গড়পড়তা কাজ করিনি। এ জন্য সিনেমায় কম দেখা যায়। অন্যদিকে প্রতি বছরই কিন্তু আমার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। আমি মানসম্মত কাজে আগ্রহী। আর ভালো সিনেমা কম নির্মিত হয়, এটাই নিয়ম। যদি পছন্দের কাজ না পাই তাহলে সিনেমায় অভিনয় করব না।

* ‘ওরা সাতজন’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। এটির কাজের অগ্রগতি কী?

** খিজির হায়াত খান এর পরিচালক। দারুণ একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। আমি এতে অভিনয় করে তৃপ্ত। কারণ এখানে অভিনয়শৈলী দেখানোর সুযোগ পেয়েছি। ডাবিংয়ের সময়ই বিষয়টি বুঝতে পেরেছি। অন্য যারা অভিনয় করেছেন তারাও সুন্দর অভিনয় করেছেন। তাই আমি এর সফলতা নিয়ে আশাবাদী।

* আপনি একজন নৃত্যশিল্পীও। কিন্তু এ কাজে তো খুব একটা দেখা যায় না…

** অনুষ্ঠানে নাচতে না দেখা গেলেও আমি নিয়মিত নাচের চর্চা করি। নৃত্যচর্চা থেকে কখনোই দূরে যাব না।

* গবেষক হিসাবেও কাজ করছিলেন। সেটি এখন কোন পর্যায়ে আছে?

** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছিলাম। অভিনয়, সংসারসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যস্ততার কারণে এখনো সেটি শেষ করতে পারিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: