শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

করোনার জন্য আটকে আছে জয়ার পাঁচ ছবি

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। যেনো বিষন্ন এক পৃথিবীতে অস্বাভাবিক এক জীবন যাপন করছেন। যে পৃথিবীতে গৃহবন্দি হয়ে চলে যাচ্ছে জীবন। আটকে আছে বিনোদনের মাধ্যমও।

করোনা ভাইরাসের জন্য ঢাকা ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সকল কাজকর্ম আটকে আছে বলেই জানান। আটকে আছে তার পাঁচটি ছবি। যা করোনা জন্যই মুক্তি পাচ্ছেনা।

ছবিগুলো হচ্ছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।

ছবিগুলোর মধ্যে প্রথম তিনটি কলকাতার হলেও শেষ দুটি বাংলাদেশের। প্রত্যেকটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গেরিলা ছবির এ অভিনেত্রী।

জয়া জানান পাঁচটি ছবির মধ্যে সবকটিরই কাজ প্রায় শেষ। মুক্তির বিষয়ে এখনই জানা যাচ্ছেনা কিছুই। কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই। এই অবস্থায় ছবিও মুক্তি পাবেনা।

তবে ছবিগুলো প্রসঙ্গে জয়া আহসান বলেছেন, ‘প্রত্যেকটি ছবির গল্প সত্যিকার অর্থেই অন্যরকম, অসাধারণ। আমার ভক্ত দর্শক ছবিতে আমার গল্প নির্বাচন সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। এ ছবিগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি ছবিতেই আমার চরিত্রে তাদের ভালোলাগা খুঁজে পেতেন।

তবে করোনা শেষে নতুন এক পৃথিবীতে ছবিগুলো মুক্তি পাবে বলেই আশ্বাস প্রকাশ করেন দুই বাংলার এ অভিনত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: