শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
অতিদরিদ্রের ব্যাংক হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ১৯ কোটি টাকা সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক

আমি বিছানায় এক কোণে পড়ে থাকি: রণবীর

নিউজ ডেস্ক :: দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর-আলিয়া। বিয়ের দুই মাস যেতেই সুখবর দেন নবদম্পতি। তাদের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি। তাকে নিয়ে যুগলের পরিকল্পনার শেষ নেই।

আলিয়াকে ভালোবেসে সাতপাকে বেঁধেছেন রণবীর। সন্তান সম্ভবা স্ত্রীর পঞ্চমুখ বলিউড সুপারস্টার। সুযোগ হলেই দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর আলিয়া সঙ্গে দাম্পত্য নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন। আলিয়ার এক অভ্যাসের কথা সামনে এনে বলেন, ও যখন ঘুমোয় তখন ও আড়াআড়িভাবে সরতে থাকে। ফলে বিছানায় আর জায়গা থাকে না। ওর মাথা এক জায়গায় থাকে, পা আরেক জায়গায়। আর আমি বিছানার এক কোণে পড়ে থাকি। খুব কষ্ট করতে হয়।

রণবীরের কোন স্বভাবটি আলিয়ার সবচেয়ে পছন্দ? আর অপছন্দই বা কোনটি? একই প্রশ্ন আসে হবু মায়ের কাছেও। বলিউড সেনসেশন বলেন, ওর চুপ করে থাকাটা আমার খুব ভালো লাগে। শ্রোতা হিসেবে ও খুবই ভালো। আবার এই চুপ করে থাকাটাই অনেক সময় সহ্য করে নিতে হয়। কখনো কখনো তো কথার উত্তরও দেওয়া উচিত।

সম্প্রতি এই জুটির ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে। দীর্ঘদিন পর বলিউডে কোনো সিনেমা হিট হলো। ইতোমধ্যে বিশ্বজুড়ে ৪০০ কোটির ব্যবসা করেছে ছবিটি।

‘ব্রহ্মাস্ত্রে’র প্রচারের জন্য শহরের নানা প্রান্তে ছুটে গেছেন রণবীর-আলিয়া। প্রতি মুহূর্তে হবু মাকে চোখে চোখে রেখেছিলেন রণবীর। অভিনেতা যদিও বলেন, আলিয়াকে ছাড়া তার এক মুহূর্তও চলে না। তার কথায়, আমি মুখে বলি যে আমি স্বাধীনচেতা। কিন্তু বাস্তবে আমি ওর (আলিয়ার) ওপর খুবই নির্ভরশীল। ও কোথায় আছে, তা না জেনে আমি বাথরুমেও যাই না, খাই না। ওকে আমার সবসময় পাশে চাই। সবসময় যে কথা বলতে হবে, তা নয়। ও আমার পাশে বসে থাকলেই হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: