বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ফেসবুক প্রোফাইলের ছবি চুরি ঠেকাবেন যেভাবে

নিউজ ডেস্ক :: বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে, ফেসবুকে নিজের ছবি দেওয়া মানে বিপদ ঘরে ডেকে আনা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। নিজের ছবি প্রোফাইলে দেওয়া খুবই বিপজ্জনক। হ্যাকাররা তো আছেই, সেই সঙ্গে খারাপ উদ্দেশ্যে অনেকেই নারীদের ছবি চুরি করেন। এরপর নানাভাবে হয়রানি করেন।

তবে চাইলেই ফেসবুকের প্রোফাইল ছবিটি লক করে রাখতে পারেন। তাহলে যে কেউ আপনার প্রোফাইল ছবি ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে স্মার্টফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করুন।
>> এবার প্রোফাইলে ট্যাপ করুন।
>> উপরের দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
>> সেখানই পেয়ে যাবেন লক প্রোফাইল অপশন।
>> সিলেক্ট করলেই স্ক্রিনের নিচে লক ইউর প্রোফাইল অপশন পাবেন। সিলেক্ট করে দিন।

ডেস্কটপ থেকে কাজটি করতে হলে-

>> প্রথমে ব্রাউজার থেকে ফেসবুক ডটকম ওপেন করুন।
>> এরপর প্রোফাইল ওপর ক্লিক করে থ্রিডট মেনুতে ক্লিক করুন।
>> সেখান থেকে লক প্রোফাইল অপশন সিলেক্ট করুন।
>> এবার স্ক্রিনের নিচে থাকা লক ইউর প্রোফাইল অপশন সিলেক্ট করে রাখুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: