মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

১৩ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে শাকিব খানের জিডি

নিউজ ডেস্ক :: ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে মানহানিকর তথ্য প্রচার করায় কিছু কিছু মিডিয়া ও ফেসবুক ব্যবহারকারীর ওপর বিরক্ত শাকিব খান। ঢালিউড সুপারস্টারের দাবি তার মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে দেদারসে। বিতর্কিত কনটেন্ট নির্মাণ করায় ১৩ টি ইউটিউব চ্যানেল ও কয়েকটি ফেসবুক পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই চিত্রনায়ক।

শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় শাকিব খানের পক্ষে জিডি করেছেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান। এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ওসি (তদন্ত) শেখ শাহনুর রহমান। তিনি জানিয়েছেন, বিষয়টা সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুরো বিষয়টি তদন্তাধীন।

শাকিব-বুবলীর বিয়ের ঘোষণা ও সন্তান জন্ম নিয়ে মিডিয়ায় তোলপাড়। বিয়ে ও সন্তানের বিষয়টি দীর্ঘদিন গোপন রাখায় শাকিবকে সমালোচনা শুনতে হয়েছে। এই বিতর্কে জড়িয়ে পড়েছে আরেক নায়িকা পূজা চেরির নামও। যদিও পূজা চেরি ও শাকিব দুজনেই দাবি করেছেন তাদের মধ্যে অভিনয়ের বাইরে কোনো সম্পর্ক নেই।

সপ্তাহখানেক আগে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন, ‘ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। আর এসব ভুয়া বিষয়ের ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। তার এই ঘোষণার এক সপ্তাহের মধ্যেই আইনি ব্যবস্থা নেওয়া হলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: