শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকুলিন

নিউজ ডেস্ক :: কারাবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ-কাণ্ডের তদন্ত চলাকালে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। শনিবার দিল্লির আদালতকে এ তথ্য জানিয়ে অভিনেত্রীর জামিন আবেদনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

আদালতে জামিন আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ করেন, জ্যাকুলিন তার মোবাইল ফোন থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি, এমনও অভিযোগ ওঠে।

তার পরই ইডির পক্ষ থেকে বলা হয়, অভিনেত্রী দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন এর মাঝেই। কিন্তু ‘লুক আউট’ নোটিশ জারি থাকায় সম্ভব হয়নি। আদালতে এ সংক্রান্ত যাবতীয় নথি পেশ করেছে ইডি।

এর পর আদালতের সিদ্ধান্তে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানো হয়েছে জ্যাকুলিনের। জানা গেছে, আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন জ্যাকুলিন। আগস্ট মাসে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তছরুপ মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করেছিলেন তাকে। শুধু তাই নয়, তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দিতে ডেকেছিল দিল্লির আর্থিক অপরাধ দমন শাখা। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্ত এগিয়ে নিয়ে চলেছে ইডি। তার মধ্যেই ৩৭ বছর বয়সি জ্যাকুলিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: