শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম
ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

ববির ব্যস্ত সময়

নিউজ ডেস্ক :: জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি পুরোদমে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে শামীম আহমেদ রনি পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’, সৈকত নাসিরের ‘পাপ’ ও রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ করেছেন।

তিনি জানিয়েছেন, ‘পাপ’ ও ‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টারের শুটিং বাকি রয়েছে। এদিকে কলকাতার নির্মাতা এম এন রাজের তিনটি সিনেমাতে কাজ করার বিষয়ে কথা হয়েছে। তবে এখনো সব চূড়ান্ত হয়নি বলে ববি জানান।

এগুলোর একটি সিনেমায় ববির বিপরীতে অভিনয় করবেন কলকাতার জিৎ, আরেকটিতে অঙ্কুশ। ‘লাইফ ইজ বিউটিফুল’ নামের আরেকটি সিনেমাতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এ নায়িকা। চলতি বছরের নভেম্বরের শেষে শুটিং করার পরিকল্পনা থাকলেও কবে নাগাদ শুরু হবে এখনো চূড়ান্ত হয়নি। এদিকে ববি ওটিটি প্ল্যাটফরমেও কাজ করেছেন। ‘সুরভী’ নামে একটি সিনেমা প্রচারে এলে বেশ প্রশংসতি হন তিনি।

ভালো গল্প ও চরিত্র পেলে এ মাধ্যমে কাজ করার আগ্রহও রয়েছে তার। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘কোভিডের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। এখন পুরোদমে কাজ শুরু করেছি। যেসব সিনেমার কাজ শেষ করেছি সবগুলোর গল্প ও চরিত্র অসাধারণ। শুটিং করার সময় খুব উপভোগ করেছি। আশা করি সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: