বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

কয়েন জমিয়ে স্বপ্নের স্কুটার কিনলেন যুবক

নিউজ ডেস্ক :: স্বপ্ন পূরণে যখন আপনি বদ্ধপরিকর থাকেন তখন আপনাকে ঠেকাতে পারবে না কেউ। এবার নিজের স্বপ্নের স্কুটার কিনে তারই প্রমাণ দিলেন ভারতের উত্তরাখণ্ডের এক যুবক। ১০ টাকার কয়েন জমিয়ে কিনলেন স্বপ্নের স্কুটার। সম্প্রতি তার কয়েন দিয়ে স্কুটার কেনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যায়, উত্তরাখণ্ডের রুদ্রপুরের টিভিএস ডিলারের থেকে একটি স্কুটি কেনেন তিনি। মডেলটি ছিল টিভিএস জুপিটার। যার বাজার মূল্য ৮৫ হাজার ২১০ টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা জমানো ১০ টাকার কয়েনে দেন ওই যুবক।তবে কতদিন ধরে তিনি ১০ টাকার কয়েনে ৫০ হাজার টাকা জমিয়েছেন, স্কুটির শোরুমের কর্মীদের কতক্ষণ লাগল পয়সা গুনতে তা জানা যায়নি।

টিভিএসের জুপিটার স্কুটারটি কোম্পানির ইকোথার্স্ট ফুয়েল ইনজেকশন প্রযুক্তিসহ একটি ১১০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার মডেল। এটি ৭.৪ হর্সপাওয়ার এবং ৮.৪ এনএম টর্ক জেনারেট করে। কোম্পানির দাবি এই টিভিএস জুপিটার ১২৫ স্কুটারটি ঘণ্টায় ৫৭.২৭ কিলোমিটার মাইলেজ দেয়। স্কুটারটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এই স্কুটারটির দাম ভারতীয় মুদ্রায় ৮৫ হাজার ২১০ টাকা। ৫০ হাজার টাকা কয়েনে দিলেও বাকি টাকা ওই যুবক কীভাবে পরিশোধ করেন তা জানা যায়নি।

এর আগে গত মার্চ মাসে ১ টাকার কয়েনে ২ লাখ ৬ হাজার টাকা দিয়ে একটি বাজাজ ডমিনার ৪০০ মোটরবাইক কিনেছিলেন এক ব্যক্তি। তিনিও ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা। তিন বছরে ধরে ওই টাকা জমা করেন তিনি। ১০ ঘণ্টা সময় লাগে পয়সা গুনতে।

এছাড়াও ভারতের নদীয়ার বাসিন্দা রাকেশ পান্ডে মায়ের ভিক্ষা করা কয়েন জমিয়ে স্কুটার কিনেছিলেন এ বছরের মার্চে। দুটি বালতি ও একটি ব্যাগ ভর্তি কয়েন নিয়ে কৃষ্ণনগরের একটি বাইকের শোরুমে হাজির হন রাকেশ। শোরুমের কর্মীদের ৩ ঘণ্টা লেগে যায় তার আনা পয়সা গুনতে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: