শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম
ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

সবসময় শাকিবের পাশে আছি: বুবলী

নিউজ ডেস্ক :: সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা থেকে স্পষ্ট—অপু বিশ্বাস কিংবা বুবলী কারো সঙ্গে তার সম্পর্ক ভালো নয়।

শাকিবের অভিযোগ, তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বর্তমান স্ত্রী শবনম বুবলী তার প্রতি অবিচার করেছে। নিজেরাই নিজেদের স্বার্থে বিয়ে ও সন্তানের কথা লুকিয়েছেন। তাই এমন মানুষদের সঙ্গে তার সম্পর্ক রাখাটা যৌক্তিক মনে করছেন না এ নায়ক।

তবে কি অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার করছেন না? শাকিবের পাল্টা প্রশ্ন, এতো কিছুর পরও কি এটা বোঝার বাকি রাখে! ৯ মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ নেই তার।

যদিও শাকিবের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে অনেকটাই নিশ্চুপ বুবলী। শাকিবের পাশেই আছেন বলে জানালেন তিনি।

বুবলী বললেন, স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক। শুক্রবার এক সাক্ষৎকারে বেশকিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন অভিনেত্রী।

নয়মাস ধরে যোগাযোগ নেই শাকিবের এমন দাবিতে বুবলী বলেছেন, এসব নিয়ে আমি আসলে কখনই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রসঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়িত্বই পালন করেননি শাকিব। তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি সবার আগে ভাবেন! দেখুন, এসব নিয়ে কথা হোক আমি চাইনি। জল ঘোলা করে, পাল্টাপাল্টি কথা বললেই কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: