শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম
ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

জীবন ও অলংকার কে নিয়ে ইয়াসির আরাফাতের নাটক : “লাইক অ্যাডিকশন”

বিনোদন ডেস্ক :: সময়ের আলোচিত তরুণ, মেধাবী ও সম্ভবনাময়ী নাট্য নির্মাতা ইয়াসির আরাফাত এবার নির্মাণ করলেন নাটক “লাইক অ্যাডিকশন”। নাটকটি সমসাময়িক প্রেক্ষাপট ও বাস্তভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে জীবন রয় ও অলংকার চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক, সুইট হাসান ,নাসরিন সুলতানা, রাজ আরিয়ান, মেহেদী হাসান রিফাত, আব্দুল মালেক, মাফুজুর রশিদ, জিতু সহ আরো অনেকে। নাটক টি প্রযোজনা করেছেন “সরকার মিডিয়ার” কর্ণধার সরকার সুমন। নাটক টি নির্মাণ করেছে ” ক্রিয়েশন বক্স লি.” প্রডাকশন হাউজ।

নাটক টি ঢাকার উত্তরার শুটিং হাউজে শুটিং হয়েছে। নাটক টি তে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে সোহেল খান। অভিনেতা অভিনেত্রীর সাথে কথা বলে জানা গেছে নাটকটি গল্প খুব দুর্দান্ত, তারা আশা করছে নাটকটি দর্শকরা খুব পছন্দ করবেন এবং সুন্দর কিছু বার্তা পাবেন। নাটক টি খুব শীঘ্রই “সরকার ইন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে পরিচালক জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: