রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

‘একাই’ টুইটারের সব দায়িত্ব সামলাবেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক :: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কেনার পর সিইও পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বরখাস্ত করেন। শুধু সিইও পরাগকেই নয়, টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি। বোর্ডের সব কর্মকর্তাকে তিনি ছাঁটাই করে দিয়েছেন। তিনি একাই টুইটারের সব দায়িত্ব সামলাবেন।

এর আগে টুইটারের পরিচালক ছিলেন ৯ জন। পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন টুইটার বোর্ডের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল।

জানা গেছে, পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বের করায় ক্ষতিপূরণ বাবদ তাকে ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৩২১.৬ কোটি টাকা) দিতে হবে মাস্ককে। পরাগের চাকরির চুক্তি অনুযায়ী, কোম্পানি বিক্রির ১২ মাসের মধ্যে যদি পরাগ আগরওয়ালকে ছাঁটাই করা হয়, তাহলে তাকে ৪২ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে।

৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনেছেন ইলন মাস্ক। এর আগে চলতি বছরের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন।

মাস্ক টুইটার কেনার পর থেকেই অনেকে দাবি করেছিলেন, তিনি গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন। টুইটারের অন্তত ৭৫ শতাংশ কর্মীকে ১ নভেম্বর থেকেই তিনি ছাঁটাই করতে চলেছেন বলে খবর রটেছিল। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ছাঁটাই প্রক্রিয়া শুরুর জন্য কর্মীদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন বিশ্বের অন্যতম এই ধনী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: