বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

প্রশ্ন ফাঁস ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি করছি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘গত এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছিলাম একটি অভিনব কায়দায় প্রশ্ন ফাঁসের চেষ্টা করা হয়েছিল। এবার ফাঁস করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।’

আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান। দীপু মনি বলেন, ‘গত এসএসসি পরীক্ষার সবকিছু বিশ্লেষণ করে আমরা প্রশ্নফাঁস ঠেকানোর ব্যবস্থা নিয়েছি। এটি কার্যকর থাকবে। তারপরেও কেউ যদি চেষ্টা করেন আমরা নিশ্চয়ই সেগুলো সবাই মিলে প্রতিরোধ করব।’

মন্ত্রী বলেন, ‘এখানে পরীক্ষার কেন্দ্রে দেখলাম। আমরা আশা করি, সারা দেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হবে। কোনো ধরনের প্রশ্ন ফাঁসের গুজব ছাড়াই আমাদের পরীক্ষাগুলো সম্পন্ন হবে।’ এ সময় সবার সহযোগিতা কামনা করেন দীপু মনি।

তিনি আরও বলেন, ‘আমি পরীক্ষা কেন্দ্রে অনেক আগে এসেছি পরিবেশ দেখার জন্য। অভিভাবকদের প্রচন্ড ভিড়। বাইরে যারা আগে এসেছেন তারা সন্তানদের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন। তাদের এত ভিড় যে বাকি পরীক্ষার্থীদের আসতেও দেরি হচ্ছে।’

ফেসবুকে প্রশ্ন ফাঁসের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিবারই এগুলো নিয়ে নজরদারি চলে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কিংবা ব্যাংকিং ব্যবস্থায় যারা রয়েছেন তারা বিষয়টা নজরদারি করেন।’

এখন সবার হাতে হাতে মোবাইল, ফেসবুকে যারা এ ধরনের অপরাধমূলক কাজ করে থাকে তারা কখনই সফল হয় না। এ ধরনের গুজব যারা ছড়াবেন চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন দীপু মনি।

এ বছর দেশের দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: