বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

নোয়াখালীর বেগমগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ আটক ৬

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার আলীপুরের বিবি আয়েশা লিপি, আবুল কালাম জহির, জমিদারহাট এলাকার ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন ।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর আলীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও আবুল কালাম জহিরকে এবং উপজেলার জমিদারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন আটক করা হয়।

পরে শুক্রবার দুপুরে আটকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: